Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ভেজালবিরোধী অভিযান, ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের জাফলংয়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে জাফলংয়ের মামার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভাই ভাই বেকারিকে ১ লক্ষ টাকা, তামান্না আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা ও একটি করাত কল এবং মুদি দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, থানার এ.এস.আই নুরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.