নিজস্ব প্রতিবেদক | ০৪ এপ্রিল, ২০১৫
সিলেট নগরীর মিরের ময়দানে অগ্নিকান্ডে দগ্ধ হওয়া মা ও বেমেয়কে বাঁচানো গেলো না। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মা মনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে জাহিদা আক্তার (২০)। অগ্নিকান্ডের ঘটনায় আরেক আহত মনোয়ারা বেগমের ছেলে জহির হোসেন (১৪) এর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার রাত সোয়া ১১ টায় নগরীর মিরের ময়দানের অর্ণব ৭ নং বাসার ৩য় তলা ভবনের নীচ তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে দগ্ধ তিনজনের মধ্যে মা ও মেয়েকে শুক্রবার রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার সন্ধ্যায় তারা মারা যান।
নিহতদের আত্মীয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি জফির সেতু সিলেটটুডেটুয়েন্টফোরডটকমকে জানান, মনোয়ারা বেগম (৪৫) ও তার মেয়ে মেয়ে জাহিদা আক্তার (২০) শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এই দু'জনের শরীরের প্রায় ৬০ ভাগ আগুনে পুড়ে গিয়েছিলো বলে জানান তিনি।
নিহত মনোয়ারা বেগম মিরের ময়দানের অর্ণব ৭ নং বাসার মৃত জাকির হোসেনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার রাতে বাসার বাথরুমে কমোডের সেফটি ট্যাঙ্কের গ্যসে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোম বাতি জ্বালিয়ে বাথরুমে যান জাহিদা। ওই সময় কমোডের ঢাকনা তুলতেই অাগুন লেগে যায়।