Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ৩০

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৫

হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার দুপুরে হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাধবপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
 
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.