Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে সেতু ভেঙ্গে ট্রাক খাদে, চালকসহ আহত ৪

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী -গোয়াইনঘাট সড়কে একটি সিমেন্ট বোঝাই ট্রাকসহ তলিয়ে গেছে বার্কীপুর বেইলি সেতু।  এতে ওই ট্রাকের (ঢাকা মেট্রো-১৮৩৭৬৬) চালকসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেতুটি সংস্কার করে সচল করা হয়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, সংস্কার না থাকায় সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি সেতু ভেঙ্গে খাদে পড়ে যায়। এ ঘটনার পর থেকে সারী-গোয়াইনঘাট সড়ক  দিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ  বিচ্ছিন্ন রয়েছে। ফলে এই সড়কে দেখা দিয়েছে তীব্র যানযট। এতে করে যাত্রিদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, সেতুটি ভেঙ্গে যাওয়ার সংবাদ আমি পেয়েছি। ব্যাপারে যতদ্রুত সম্ভব সেতটিু সংস্কার করে যান চলাচল উপযোগী করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি এ আলাপ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.