Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, অবরোধের মুখে ট্রেন আটক

মাধবপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনে আন্তঃনগর পারাবত ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাধবপুর ও পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার ৬টি ইউনিয়নের সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস হরষপুর রেল সেটশনে পৌঁছালে জনতার অবরোধের মুখে পড়ে প্রায় ৩০ মিনিট আটক ছিল।

মানববন্ধন শেষে পথসভায় দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী আওয়ামীলীগ নেতা শিক্ষক আব্দুল হাই মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, আওয়ামীলীগ নেতা ফারুক আহাম্মেদ পারুল, ইউপি সদস্য আব্দুল আউয়াল, বিজয়নগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, যুব নেতা হাজী তাহের, এডভোকেট শাহেদুল ইসলাম, শিক্ষক ফজলুর রহমান, কাউছার আহাম্মেদ, ছাত্রদনেতা সোহেল মিয়া, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

হরষপুর রেল স্টেশনের স্টেশন মাষ্টার পরশ আলী শিকদার জানান, মানববন্ধন ও অবরোধের কারনে পারাবত ট্রেনটি ৩০ মিনিটি আটকা ছিল।

আন্দোলনের সমন্বয়কারী আব্দুল হাই বলেন, মাধবপুর ও বিজয়নগর উপজেলার ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের রাজধানী ও সিলেটের সঙ্গে সুবিধাজনক যোগাযোগের একমাত্র মাধ্যম এই রেলপথ। পারাবত ট্রেন থামানোর জন্য ২০১৩ সাল থেকে এই পর্যন্ত মানববন্ধন, সমাবেশের মাধ্যমে আমরা জোর দাবি জানিয়ে আসছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.