Sylhet Today 24 PRINT

লাখাইয়ে দু’দলের সংঘর্ষে আহত ৫০: আটক ১১

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের লাখাই উপজেলার প্রভাব বিস্তার করা নিয়ে শনিবার দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ওই উপজেলার জিরুন্ডা গ্রামের সানোয়ার এবং আবু গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। এ সময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এদিকে গ্রেফতার আতংকে আহতরা হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.