Sylhet Today 24 PRINT

১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু বানিয়াচংয়ে

বানিয়াচং প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই শ্লোগান নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য সারা দেশের ন্যায় স্বল্প মূল্যে খাদ্য-শস্য বিতরণের আওতায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া।

চেয়ারম্যান রেখাছ মিয়া বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ১০ টাকা কেজি দরে চাল যেন প্রকৃত দরিদ্ররাই পায়। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। কেউ যদি এ বিষয়ে কোন রকম দুর্নীতি করতে চায় তাকে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ট্যাগ অফিসার) ডা.আবুল কাশেম, পূবালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.ফজলু মিয়া, ইউপি সদস্য লালু মিয়া(জিতু), মোগল উল্লাহ, ময়না মিয়া, ডিলার আবুল ফজল মিয়া, আনোয়ার হোসেন আলতু, শাহনেওয়াজ রাজু, আলামিন মিয়াসহ এলাকাবাসী।

সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার এই তিন দিন ১০(দশ) টাকা কেজি দরে কার্ড প্রতি ৩০(ত্রিশ) কেজি করে ইউনিয়নের মোট ৯৩৯ জন হতদরিদ্রদের মাঝে এই খাদ্য-শস্য বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.