মৌলভীবাজার সংবাদদাতা | ২৪ সেপ্টেম্বর, ২০১৬
পৌরসভার মুসলিম কোয়ার্টার কেবি আলাউদ্দিন রোডের দু’পাশের কভার স্ল্যাব নির্মাণ কাজের জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজ তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কয়েস চৌধুরী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) মেয়র ফজলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দারা।