Sylhet Today 24 PRINT

ইলিয়াস গুমের জন্য সরকারকে খেসারত দিতে হবে: শাহজাহান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মা-সূর্যবান বিবির সঙ্গে দেখা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, যে ফ্যাসিস্ট আ’লীগ সরকার গণমানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। সে সরকারই আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। যদি সরকার তাকে ফিরিয়ে না দিতে পারে তাহলে সরকারকে একদিন তার খেসারত দিতে হবে। ইলিয়াস নিখোঁজ ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই মিথ্যা মামলায় আদালত পাড়ায় হাজিরা দিচ্ছেন। এখন আমরা যদি বিএনপিকে শক্তিশালী করতে পারি তাহলে আর কারো দয়া কিংবা সাহায্য লাগবেনা। বিএনপির নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করবে এবং ইলিয়াস আলীকেও উদ্ধার করতে সক্ষম হবে।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিছতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামান, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.