Sylhet Today 24 PRINT

মাধবপুরের ছাতিয়ানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

মাধবপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

"শেখ হাসিনার নির্দেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ"  এই স্লোগানকে সামনে রেখে মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান বাজারে ১০ টাকা কেজি দরে হতদরিদ্রের মাঝে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সহিদ।

শনিবার (২৪ সেপ্টেম্বর)  সকালে ছাতিয়ান বাজারে চাল বিক্রয় কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউ/পি সচিব জগদীশ চন্দ্র দাস,ইউ/পি সদস্য অলকা রাণী রায়,রফিয়া খাতুন,দুধ মিয়া,সুবোধ সরকার,মুহাম্মদ আলী,সামছু মিয়া,হাবিবুর রহমান,সফিক মিয়া,আবিদ মিয়া,করম আলী,আঃরউফ,সমাজ সেবক আতাউর রহমান,আঃ আজিজ। একই দিন  ছাতিয়ান ইউনিয়নকে সবুজয়ান করার জন্য ছাতিয়ান-রতনপুর সড়কে বৃক্ষ রোপণ কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আঃ সহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.