নিজস্ব প্রতিবেদক | ০৫ এপ্রিল, ২০১৫
মৌলভীবাজারে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির কর্মী ময়নুল ইসলাম (২৫)। ময়নুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
শনিবার রাতে উপজেলার শেরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো ঘটনায় মামলা রয়েছে।