Sylhet Today 24 PRINT

সিলেটে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ আসামী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে নগরীর মেজরটিলা এলাকা থেকে একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এএসপি পংকজ কুমার দে এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময়ে শাহপরান থানার জিআর নং-০১/১৫, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ধারার ওয়ারেন্টভুক্ত ১ আসামীকে আটক করেছে র‍্যাব।

আটককৃত আসামী মোঃ আক্তার হোসেন (১৯) সিলেটের টিলাগড়ের কল্যাণপুর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, সে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং এসএমপির বিভিন্ন এলাকায় সে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করে আসছে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত অন্যত্র আত্মগোপন করে ছিল বলে র‌্যাবকে জানায়। গ্রেফতারকৃত আসামী আক্তার হোসেনকে সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.