Sylhet Today 24 PRINT

সিলেটে যমুনা টিভি’র ১ম বর্ষপূর্তি উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৫

সিলেটে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট ব্যুরো অফিসে দিনব্যাপী বর্ষপূর্তি উদযাপন উৎসব আয়োজন করা হয়। সিলেট ব্যুরো অফিসে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে আসেন সাংবাদিক, সংস্কৃতি কর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। রোববার দুপুর সাড়ে বারোটায় কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়।

এসময় উপস্থিত থেকে শুভকামনা জানান মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, জেলা বিএপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি সভাপতি মইনূল হক সবুলবুল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন,সিলেটের সভাপতি ইকরামুল কবির, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট নাগরিককৃন্দ। কেক কাটা শেষে যমুনা নিউজ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.