নিজস্ব প্রতিবেদক | ০৫ এপ্রিল, ২০১৫
জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে রবিবার ‘‘মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত’ পূর্বাঞ্চলীয় মুক্তিযুদ্ধ ও মরহুম দেওয়ান ফরিদ গাজী’’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন বৃহত্তর সিলেটের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আমাদের অভিবাভক ছিলেন। কাজির বাজার সেতু ফরিদ গাজীর নামে করার যে দাবি উঠেছে আমি তার সাথে এক মত পোষণ করছি। ফরিদ গাজীর নামে এই সেতুর নামকরণ করা হোক।
অনুষ্ঠানে জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন বক্স সালাইয়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান আক্তার ও সাংগঠনিক সম্পাদক মিটু মোহন দেবের যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন এড. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. শাহ মোদাব্বির আলী মানিক, দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, সৈয়দা জেবুন্নেছা হক, ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান।
অন্যারের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর সাদেক কয়েছ গাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির, শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক মহসিন কামরান, মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদিপ দেব, নবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক ওবাইদুল হক হেলাল, যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলা ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী, জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, চৌধুরী মইনুল হক ইলিয়াছি দিনার প্রমুখ।