Sylhet Today 24 PRINT

আরিফুল হকের অবস্থার অবনতি, ওসমানী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অসুস্থ থাকা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অবস্থার অবনতি হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া।

তিনি জানান, গতরাত থেকে আরিফুল হক চৌধুরীর রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যায়। তাকে আজ (সোমবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ জানান, আরিফুল হককে ওসমানী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন থাকা আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.