নিজস্ব প্রতিবেদক | ০৫ এপ্রিল, ২০১৫
গ্রামীনফোণের সহযোগিতায় আলোর পাঠশালা শীর্ষক লাইব্রেরি গড়ে তোলার জন্য সিলেটের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বুক সেলফ প্রদান করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। রোববার আনুষ্ঠানিকভাবে সিলেটের নির্বাচিত এসব শিক্ষা প্রতিষ্ঠানে বুক সেলফ হস্তান্তর করা হয়।
বুক সেলফপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, সিলেটের কোম্পানীগঞ্জের ছনবাড়ী উচ্চ বিদ্যালয়, বর্নি উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাটের কোপার বাজার উচ্চ বিদ্যালয়, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়, বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়, এড. জেবুন্নাহার সেলিম উচ্চ বিদ্যালয়, পশ্চিম গোয়াইনঘাট আদর্শ দাখিল মাদ্রাসা, সিলেট-গোয়াইনঘাট পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়, জৈন্তিয়াপুর খাজার মোকাম উচ্চ বিদ্যালয়, রমজান রুপজান বাঘের খাল একাডেমী, সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট, ফেঞ্চুগঞ্জের সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়, মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ বরায়া উচ্চ বিদ্যালয়, সিলেট সদর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সদর ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়, রশিদিয়া দাখিল মাদ্রাসা, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ, গ্রামীণ ফোনের সিলেট অঞ্চলের প্রধান শাওন আজাদ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দ ও লাইব্রেরিয়ানগণ।
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি প্রভা চৌধুরী এবং ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়ুব আলী।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক বলেন, আগামী বছর আরো ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসুচির আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আরো বই প্রদান করা হবে।