Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৫ জুয়াড়িসহ ৬ জন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ৫ জুয়াড়িসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড় কাপন গ্রামের মৃত জমির আলীর পুত্র আব্দুল আলী (৩২), ইসহাকপুর গ্রামের মদরিছ আলীর পুত্র ওসমান গনি (৩৫), মৃত হাশিম খানের পুত্র হেলাল খান (৩০), তখছিল মিয়ার পুত্র দিলফর মিয়া (৩২), কামিনীপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মিজানুর রহমান (২৯) ও বাউধরন গ্রামের মৃত মছলম উল্লাহ পুত্র কামাল মিয়া (৩৮)। সোমবার তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে একদল টহলরত থানা পুলিশ পৌরসভার ভবেরবাজার এলাকা থেকে জুয়া খেলার আসর থেকে আব্দুল আলী, ওসমান গনি, হেলাল খান, দিলফর মিয়া, মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

এছাড়া পলাতক আসামী কামাল মিয়াকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.