হবিগঞ্জ প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৬
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ পেয়েছেন হবিগঞ্জের তরুণ নির্মাতা মোক্তাদির ইবনে ছালাম। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি প্রখ্যাত চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি সোহানুর রহমান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার সহ নিয়োগ কমিটির ২০ সদস্যের প্যানেলের মুখোমুখি হন তিনি । নিয়োগ কমিটি সন্তুষ্ট হয়ে নতুন সদস্য পদে নিয়োগ দেন মোক্তাদির ইবনে ছালামকে।
হবিগঞ্জের ছেলে মোক্তাদির ইবনে ছালাম বাংলাদেশ নাট্য পরিচালক সমিতি (ডিরেক্টস গিল্ড) ও একজন সম্মানিত সদস্য। তাছাড়া সারা বাংলাদেশের নতুন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে সংগঠন‘সিনেমাতাল’ এর মুখ্য সম্বনয়কারী হিসেবে কাজ করছেন।
বাউল শাহ আব্দুল করিম এর উপড় নির্মিত মোক্তাদির ইবনে ছালামের চলচ্চিত্র ‘ রঙ্গের দুনিয়া ’ শীঘ্রই মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন পৃক্ষাগৃহে।
মোক্তাদির ইবনে ছালাম বলেন, পথচলাটা প্রতিবন্ধকতায় ভরা ছিল সবসময়। তবু নিজের কাজ আর সংকল্পের প্রতি বিশ্বাস ছিল আরও বেশী। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হতে পেরে আনন্দ তাই অন্যরকম। স্বপ্নের পথ নির্মাণে এমন অর্জন নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রেরনা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি জনাব দেলোয়ার জাহান ঝন্টু, সহসভাপতি জনাব সোহানুর রহমান সোহান, মহাসচিব জনাব মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব জনাব এস এ হক অলিক সহ সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান ‘পথিক’ এর কর্ণধার জনাব তুহিন বড়ুয়া, ডিরেক্টর মানিক, বন্ধুবর রওশন আলী ও এরশাদ, বন্ধু-বান্ধব, ভাই-বোন, স্ত্রী , শুভাকাঙ্খী ও যারা উৎসাহ জুগিয়েছ্নে, পাশে থেকে সমর্থন দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোক্তাদির ইবনে ছালাম ।
মোক্তাদির ইবনে ছালামের এই প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন, জীবন সংকেত নাট্য গোষ্টির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, কবিতা পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, বাপার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, লেখক সিদ্দিকি হারুন, কবি অপু চৌধুরী, বর্নমালা খেলাঘর আসরের সাধারন সম্পাদক দিপুল রায়, নাট্যভাস্কর পর্ষদের সাধারন সম্পাদক শাকিলা ববি, সহযাত্রী নাট্য সমাজের সাধারন সম্পাদক সুমন রায় শান্ত, দেশ নাট্যগোষ্ঠির সদস্য মীর সজল, নৃত্যভূমির সভাপতি সুজন চৌধুরী, তারুন্য সোসাইটির সভাপতি আরফিন আবদাল রিয়াদ, সন্ধান হবিগঞ্জের সভাপতি মাহবুবুর রহমান হাসান, প্রজ্জ্বলন সাহিত্য পরিষদের সদস্য রাজিব ভট্টাচার্য।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।