Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশ বাহিনীতে নিয়োগে চলছে বাছাই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের বিপরীতে নিয়োগে বাছাই শুরু হয়েছে। পুলিশ বাহিনীতে ভর্তির জন্য অন্তত দুই সহস্রাধিক পরিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সিলেট জেলা পুলিশ লাইন মাঠে বাছাই প্রক্রিয়া শুরু হয়।

সিলেটের কোটায় ২০৬ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ১৭৫ জন পুরুষ এবং ৩১ জন নারী।

প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষাসহ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.