ডেস্ক রিপোর্ট | ০৫ এপ্রিল, ২০১৫
আজ ৫ এপ্রিল সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে সিলেট আবহাওয়া অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পাক হানাদার বাহিনী ইতিহাসের বর্বরোচিত হামলা চালায়। কেড়ে নেয় অনেক তাজা প্রান।
পাক হানাদার বাহিনীর হামলায় এখানে প্রাণ দেন শহীদ আব্দুস সবুর খন্দকার, এস.ও শহীদ আমিনুল হক, এস.ও শহীদ আনোয়ার হোসেন, পর্যবেক্ষক শহীদ আবু তাহের, পর্যবেক্ষক শহীদ আকমল উদ্দিন, পিয়ন শহীদ রেনু মিয়া, নৈশ চৌকিদার শহীদ আকদ্দছ আলী, বাবুর্চি শহীদ জামাল হোসেন এবং শহীদ মমতাজ উদ্দিন। তাঁদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পাই স্বাধীনতার স্বাদ।
দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে রবিবার সকাল ৯টায় নগরীর শাহী ঈদ্গাহস্থ সিলেট আবহাওয়া অফিসের গণ কবরে পুস্পস্তবক অর্পন করেন জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ সিলেট জেলা কমিটি।
এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন ‘খেলাঘর’, সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী,পুষ্পহাসি খেলাঘর আসরের সভাপতি অধ্যাপিকা তাপসী চক্রবর্তী লিপি, মুক্তমন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ওয়াফি, আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাইদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।