Sylhet Today 24 PRINT

ছাতকে সুফিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ছাতক উপজেলার বুড়াইরগাঁও গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের পুত্র মাসুদ কামাল সূফিসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা মঙ্গলবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

পীরপুর আঞ্চলিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এবং আওয়ামী লীগ নেতা আবদুল জব্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এটিএম কয়েছ আহমদ।

এছাড়াও সাবেক ছাত্রনেতা তাহের আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রনি, ইউপি সদস্য আনর আলী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম শাহিন, কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, আজহার খান, নজরুল ইসলাম নাহিদ, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, তানভীর আহমদ, নাজমুল ইসলাম,  জাহাঙ্গির আলম, সালমান ওয়াহিদ, ছাদিকুর রহমান, আশরাফ উদ্দিন, গোলাম জিলানী, পাবেল আহমদ, সোহাগ আহমদ, কালাম আহমদ, নিজাম উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা ২ অক্টোবরের মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.