Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জে শ্রমিকদের মারধর ও বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় মল্লিকপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে পৌর মেয়রের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় নেতা ফলিক মিয়া জানান, সুনামগঞ্জ পৌর মেয়রের আশ্বাসে প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

পৌর মেয়র আয়ুব বখত জগলুল জানান, সকালে পরিবহন নেতা ও শ্রমিকদের সাথে ফলপ্রসু বৈঠকের পর নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যারা শ্রমিকদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.