Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার ভোর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের সামসু মিয়া (৪০) ও একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের রুবেল মিয়া ওরফে সুমন (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.