Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন কিছু এলাকায় জরুরী মেরামত ও কাজের জন্য আগামী শনিবার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীনব্রিজ ও নবাব রোড এবং ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামীমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেত বাজার, কলা পাড়া, টিকর পাড়া, শেখঘাট, ক্বীনব্রিজ, কাজির বাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড় ও আশপাশের এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.