Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী পলাতক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় স্বামী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় , দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার তালিব মিয়ার বাসায় ভাড়া থাকেন গোলাপগঞ্জের বাঘা লালনগর এলাকার সুদীপ দাসের ছেলে বিধান দাস। প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।

বৃহস্পতিবার ভোরে তাদের ৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশেপাশের বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন অবস্থায় পরে রয়েছে। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে এবং তার স্ত্রী নিখোঁজ।

তৎক্ষণাৎ প্রতিবেশীরা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ এসে বিধানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যান।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.