Sylhet Today 24 PRINT

সিপিবি মৌলভীবাজার জেলা শাখার দশম সম্মেলন শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দশম সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপি এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামন্ডলির অন্যতম সদস্য ও সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান।

বৃহস্পতিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিশেষ ঘোষ বলুর পরিচালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবি’র দশম সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা কর্মি অংশ গ্রহণ করেন। পরে লাল পতাকার বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কমরেড মঞ্জুরুল আহসান খান বলেন, নীতিহীন রাজনীতির সুযোগে অন্ধকারের অপশক্তি মাথাচাঁড়া দিয়ে উঠেছে। একদিকে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের লুটপাট আর অন্যদিকে সাম্প্রদায়িক জঙ্গি শক্তির  উত্থান ঘটছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রূখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

দুইদিনব্যাপী এ জেলা সম্মেলন শুক্রবার শেষ হবে বলে জানান সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.