Sylhet Today 24 PRINT

ছাতকে দোকানে দুঃসাহসিক চুরি, ৮ লক্ষ টাকার মালামাল লুট

ছাতক প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

ছাতকে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

বুধবার গভীর রাতে শহরের চাউলহাটায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধুর মালিকানাধীন শহরের চাউলহাটা এলাকার মেসার্স মুহিবুর রহমান সাধু নামের ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিদিনের ন্যায় রাত ১২টায় তালাবদ্ধ করে বাসায় চলে যান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় তার ভাগ্নে শামসুল হক তালা খুলে লোহার সিন্দুক ও পেছনের দরজাটি ভাঙ্গা দেখতে পেয়ে কর্তৃপক্ষসহ পুলিশকে অবহিত করেন। সংঘবদ্ধ চোরেরা গভীর রাতে দোকানের পেছনের স্টিলের দরজা ও কলাপসিবলগেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লোহার সিন্দুক ভেঙ্গে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, ২ লাখ ৫০ হাজার টাকার সিগারেট ও দেড় লাখ টাকার দুধসহ মোট প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার সময় সামনের রুম থেকে পেছনের রুমে নিয়ে লোহার সিন্দুকের দরজা ভেঙ্গে টিটি করার জন্যে রাখা ৩ লাখ ৮০ হাজার টাকা চুরি করা হয়। এটি বহন করতে ৮-১০লোকের প্রয়োজন বলে জানা গেছে।

এ ব্যাপারে দোকান মালিক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান সাধু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। খবর পেয়ে এস.আই সুহেল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.