Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের কুশিয়ারায় নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হাসান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌকা ডুবির প্রায় ছয় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে।
হাসান গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মিছির আলীর ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজার থেকে ৪০মণ রড নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ী ফিরছিলেন হাসান। রড বহনকারী নৌকাটি ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার এলাকায় নদীতে ডুবে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসলেও হাসানের সন্ধান পাননি।

খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরী দল কুশিয়ারা নদীতে নিখোঁজ হাসানের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া নৌকা থেকে তার লাশ উদ্ধার করে।

ডুবুরিদলের প্রধান গোলাম আযম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.