Sylhet Today 24 PRINT

বিয়েবাড়িতে ধর্ষণের শিকার কলেজছাত্রী

মাধবপুর প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৬

বিয়ের অনুষ্ঠানে এসে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাতেই অভিযুক্ত আটক হলেও পরে স্বজনরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যালিকার বিয়ে উপলক্ষে বন্ধুর দাওয়াতে দুই বোনকে নিয়ে মাধবপুরের ওই বাড়িতে যান তাদের ভাই। বিয়ের পর রাতে দুই বোনকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে তারা ঘুমিয়ে পড়লে কনের চাচার বাড়িতে নিয়ে রাখা হয়। এ সুযোগে বাড়ির মালিকের জামাই চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামের আলী হোসেনের ছেলে নুর আলম ঘরে ঢুকে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। স্থানীয়রা ছুটে গিয়ে নুর আলমকে আটক করে। পরে স্বজনরা তাকে ছাড়িয়ে নেয়। সকালে ওই কলেজছাত্রীকে নিয়ে মাধবপুর থানায় যায় তার ভাই। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মাধবপুর থানার এসআই আশীষ কুমার মৈত্র জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাক্তারি পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা সম্ভব না। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.