Sylhet Today 24 PRINT

মৌরাপুর চা বাগানে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি সামাদ

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

ফেঞ্চুগঞ্জ মৌরাপুর চা বাগানে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর)  বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান বিজন দেবনাথের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েতের সভাপতি জহলাল কুর্মী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি র জি,এম প্রকৌশলী মাহবুবুল আলম,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম বিপ্লব চন্দ্র সরকার, এজিএম মোঃ মহিউদ্দিন, আলতাউর রহমান রুনু, মুহিব উদ্দিন বাদল।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মিছবা আহমদ চৌধুরী, জাহিদ ইকবাল সুনাম, আকরাম হোসেন, নুরুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, শফিক মিয়া, মধু মৃধা, মিনহাজ, জিল্লু, বাবলু মাদ্রাজি, সমিরন কুর্মি, জুনেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.