Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দু\'পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫০

দিরাই প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রফিনগর গ্রামের শাহীদ আলী ও আলী আকবরের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় এ সংঘর্ষ চলে শনিবার ভোর পর্যন্ত। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.