Sylhet Today 24 PRINT

সভামঞ্চে এরশাদ, চলে গেলেন রওশন

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০১৬

সিলেটে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বিকেল সাড়ে ৩ টায় নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত এ জনসভার মঞ্চে আসন নেন। দলের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কেন্দ্র থেকে আসা নেতৃবৃন্দরাও তার সাথে জনসভাস্থলে আসেন।

অনিবার্য কারণবশত ঢাকায় চলে যেতে হয়েছে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদকে। তিনি সভাস্থল ত্যাগ করেন বিকেল ৪ টায়।

যাবার আগে তিনি  তার বক্তব্যে বলেন, “সিলেটে আমাদের ৮ টি আসন ছিল আমরা আবার সেগুলো ফিরে পেতে চাই। তিনি বলেন, জাতীয় পার্টি নতুন করে সংগটিত করা সিলেট থেকে শুরু হল।''

 দেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই উল্লেখ করে রওশন বলেন, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে ঢেলে সাজানোর প্রক্রিয়া জাতীয় পার্টি শুরু করেছিল।”

তিনি তার বক্তব্যে আরো বলেন, জাতিসংঘ মিশনে আর্ম ফোর্স পাঠানো জাতীয় পার্টি সূচনা করেছিল। দেশকে ১৯ জেলা থেকে ৬৪ জেলায় উন্নীত করেছিল।সরকার মানুষ এর উন্নয়ন না চাইলে দেশের উন্নয়ন কিভাবে করবে সরকার। বিশ্বব্যাংক সমীক্ষা করে বলেছে দেশে প্রায় সাড়ে ৫ কোটি বেকার। এদের কাজ নেই। যার ফলে মানুষ বিপথ যাচ্ছে। দুর্নীতি করছে, খাদ্যে ভেজাল দিচ্ছে। মানুষ অসুস্থ হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.