Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সীমানার মধ্যে দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজন  মোঃ টিপু সুলতান তিনি মৌলভীবাজারের বড়শিজুড়া গ্রামের মোঃ তাজুল্লাহর ছেলে, অপরজন তকদুস আলী তিনি ছাতকের বাউয়ালতলী গ্রামের সোনাফর আলীর ছেলে।

তকদুস আলী তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তার ছেলে বর্তমানে হাসপাতালের ৫ম তলায় ভর্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.