Sylhet Today 24 PRINT

শাবিতে বেতনের দাবিতে নিরাপত্তাকর্মীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৫

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তকর্মীরা। সোমবার শাবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছেন তারা। কর্মসূচীতে বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কোনো কাজ করা হবে না বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য় নিরাপত্তাকর্মীরা সোমবার দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচি পালন করে তারা। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কোন কাজ করবে না বলে আন্দোলনকারীরা জানান। এসব নিরাপত্তা কর্মীরা গালফ্ সিকিউরিটিস প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে শাবিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন।

জানা যায়, গালফ্ সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে শাবিতে ৫৬ জন নিরাপত্তাকর্মী কাজ করছেন। গত তিন মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এ ব্যাপারে গালফ্ সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা সুমন খান জানান, মঙ্গলবারের মধ্যে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে যথাসময়ে টাকা না পাওয়ায় কোম্পানী কর্মচারীদের বেতন দিতে পারছে না বলে জানান তিনি।

তবে উল্টো কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তিনি জানান, গালফ্ কোম্পানীর সব পাওনা টাকা পরিশোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.