Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরী ল্যাংগুয়েজ সেন্টার এর উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের মণিপুরী কমপ্লেক্সে সোমবার দুপুরে মণিপুরী ল্যাংগুয়েজ সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়েছে।

এ্যাথনিক কমিউনিটি ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে এবং আন্তজার্তিক দাতা সংস্থা নরওয়ের ঐঊওঠঊজউঊঘ এর সহযোগিতায় একডোর সভাপতি ইন্দ্রজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাঁ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পানন বালা।

অনুষ্ঠানে মণিপুরী বই “লোদম লাইরিক” এর মোড়ক উম্মোচন এবং মণিপুরী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.