Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর চালক ও ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ফাল্গুনী রেস্টুরেন্টকে ১০ হাজার, বিপুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার ও বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে আফসানা স্টোরকে ৫ হাজার, কাশেম স্টোরকে ১ হাজার, রুবেল স্টোরকে ১ হাজার এবং পাহাড়ি টিলার মাটি পরিবহণের অপরাধে জামিল হোসেন নামের এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.