শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৫ অক্টোবর, ২০১৬
৫ অক্টোবর শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ।
এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এর মধ্যে রয়েছে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়। এছাড়াও আরো অনেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শিক্ষক দিবস উদযাপন করে।
এই সময় ছাত্র শিক্ষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকদের অবদান স্বরূপ অনেক স্কুলে শিক্ষকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষক, তাই তাদেরকে সেভাবে গড়ে ওঠার আহবান জানান।