সিলেটটুডে ডেস্ক | ০৭ এপ্রিল, ২০১৫
সিলেট নগরীর উত্তর বাগবাড়ীর প্রমুক্ত ২৩৩নং বাসার অধিবাসী সঞ্জিত কাপালী সঞ্জু (৩৫) গত দশদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সঞ্জুর মা প্রভাসীনী কাপালীর করা কোতোয়ালী থানায় সাধারণ ডায়রী (নং ১৫৭৭, তাং-২৯-০৩-১৫ইং) করেছেন।
জানা যায়, গত ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় সঞ্জু তার বাসা হতে বেরিয়ে গিয়ে আজ পর্যন্ত ঘরে ফিরেনি। পরিবারের পক্ষ হতে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। ঘর হতে বেরিয়ে যাওয়ার সময় সঞ্জুর সাথে ছিল ঢাকা ব্যাংক মদিনা মার্কেট শাখার একটি চেক বই তার ব্যবহৃত মোবাইল ফোন ছিল