Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার পরিদর্শক(তদন্ত)সাজেদুল ইসলাম পলাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. অলিদ মিয়া, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, হামিদুর রহমান, সংগঠনের সদস্য ফরিদুল ইসলাম, সাবিক বিশ্বাস, হাসান রেজা, রাসেল আহমেদ, উমং সিং মারমা।

পরে প্রধান অতিথি সাজেদুল ইসলাম পলাশ শিক্ষার্থীদের মাদককে না, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য শপথ করানো হয়। পরে অতিথিবৃন্দ লাল সবুজ সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.