Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আব্দুল কাদিরের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার হবিবপুর গ্রামে অভিযান চালিয়ে কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াগাঁও) গ্রামের সমছু মিয়ার পুত্র পলাতক আসামী সিজিল মিয়া(৩৫) কে গ্রেফতার করে।

বুধবার গ্রেফতারকৃত সিজিল মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আব্দুল কাদির জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.