জগন্নাথপুর প্রতিনিধি | ০৬ অক্টোবর, ২০১৬
সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথপুর পৌর শহরের শাহ্ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের স্থানীয় ভবের বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক ও এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ্ নুরুল করিম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জাকারিয়া আহমদ, শিক্ষিকা মনিরা বেগম, ফেরদৌসী বেগম, হাবিবা বেগম, সালমা বেগম, শাপলা বেগম ও সহকারি শিক্ষক মো: আবু বকর প্রমূখ।
মানববন্ধনে শাহ্ নুরুল করিম বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের জঘন্যতম অপরাধের পুনরাভিত্তি যেন বাংলার মাটিতে আর না হয়। সে দিকে সবার নজর রাখতে হবে। বদরুলের সর্বোচ্চ শাস্তি দিতে প্রসাশনের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন শেষে খাদিজা বেগম নার্গিসের সুস্থতা কামনা করে মোনাজাত হয়।