Sylhet Today 24 PRINT

খাদিজার বান্ধবীকে হুমকি, কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০১৬

ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের এক বান্ধবীকে হুমকি প্রদানের হুমকী প্রদানের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টায় সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে এই কিশোরকে আটক করে পুলিশ। (কিশোরের বয়স বিবেচনায় সিলেটটুডে'র সম্পাদকীয় নীতিমালা অনুসারে তার নাম প্রকাশ করা হলো না)

সিলেট কতেয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটমককে বলেন, খাদিজার বান্ধবী ও মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানাকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগে বৃহস্পতিবার কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। এই ডায়রির প্রেক্ষিতে শুক্রবার রাতে এই কিশোরকে জালালাবাদ থানার শিবের বাজার থেকে আটক করা হয়।

জিডির বরাত দিয়ে এসি আশরাফী বলেন, ওই ছেলে সানজিদাকে মোবাইল ফোনে হুমকী দিয়ে বলে, ‌'খাদিজার যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা করবো।'

জিডির পর বৃহস্পতিবার সানজিদাকে পুলিশীঅ পহরায় এমসি কলেজে স্নাতক পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় বলেও জানান এসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.