মারূফ অমিত | ০৭ এপ্রিল, ২০১৫
জামায়াতে ইসলামের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হতে দেখা গেছে। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দুপুর থেকে কয়েকবার যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া বন্দর কোর্ট পয়েন্ট এবং আম্বরখানা পয়েন্টেও বেশ কয়েকবার যানজট পরিলক্ষিত হয়।
মঙ্গলবার হরতাল শুরুর প্রথম দিক থেকেই নগরীতে যানবাহনের সংখ্যা চজিল চোখে পড়ার মত। তবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক বিপণী বিতানও তেমন একটা খুলা দেখা যায় নি। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে খুলতে শুরু করে দোকানপাট, ক্ষুদ্র এবং মাঝারী ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
দুপুরের দিক দিকেই সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে থেকে জল্লারপার পয়েন্ট পর্যন্ত যানজটের কারণে বেশ কিছু গাড়ি আটকা পড়তে দেখা যায়। তাছাড়া, নগরীর শিবগঞ্জ এবং এম.সি কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টেও দুপুরের দিকে যানজট দেখা যায়।