Sylhet Today 24 PRINT

বিশ্ব স্বাস্থ্য দিবসে সিলেটে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট |  ০৭ এপ্রিল, ২০১৫

“নিরাপদ পুুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গিকার” শ্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

সিলেট স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থা সমূহের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সিলেটের সিভিল সার্জনের প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করে র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় সিভিল সার্জন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। 

র‌্যালী শেষে সিভিল সার্জন হল রুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. রাহিলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ এমদাদুল হক, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সুজন বনিক, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, ইউনিসেপের ডা. সাদি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. চিরনজিত দাস, ডা. তাবিউল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.