নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল, ২০১৫
যুগ্ন সচিব পদে পদোন্নতি লাভ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম । সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রশাসনের তিন স্তরে একসঙ্গে ৮৭২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ২৩১ জন, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ২৯৯ এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন ৩৪২ কর্মকর্তা। গত পাঁচ বছরে এই প্রথম একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো।
যুগ্ন সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সিলেটের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।