সিলেটটুডে ডেস্ক | ১২ অক্টোবর, ২০১৬
হবিগঞ্জ সদর উপজেলায় তাজিয়া মিছিলে বিদ্যুতের ছেড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মশাজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাজির মিয়া (১৫), তিনি সদর উপজেলার লস্করপুর গ্রামের আজহারুল উল্লাহর ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও সদর উপজেলার সুলতানশী হাবেলী থেকে কয়েক হাজার লোক তাজিয়া মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ধূপাখাল এলাকার একটি মসজিদের সামনে পৌঁছলে মিছিলে ব্যবহৃত একটি ঘোড়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজির মিয়ার।
এ ঘটনায় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।