Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বিনা নোটিশে উচ্ছেদ অভিযান, বাধার মুখে এসি ল্যান্ড

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৬

ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তারা জানান, কয়েকদিন আগে তাদেরকে মৌখিকভাবে সরে যেতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা এর প্রেক্ষিতে তাদের অন্যত্র স্থানান্তরের সুযোগ করে দিতে আবেদন জানালে এসিল্যান্ড তা গ্রহণ করেন নি।

তারা আরো অভিযোগ করে বলেন, আমাদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু প্রভাবশালীরা স্থায়ী ভাবে দোকান তৈরি করেছেন সরকারি জমিতে। তাদের কেন উচ্ছেদ করা হচ্ছেনা?

এ ব্যাপারে আনিছুর রহমান বলেন, সরকারী জায়গা খালি করা হচ্ছে এর বেশি কিছু না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.