বড়লেখা প্রতিনিধি | ১৩ অক্টোবর, ২০১৬
“পুলিশ ও জনগণের কার্যকর সেতুবন্ধন গড়ে তুলুন” এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ওপেন-হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পৌরসভা মিলনায়তনে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান।
এতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আজির উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সুজানগর ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ইমরুল ইসলাম লাল, দক্ষিণ শাহবাজপুর ইউপির সভাপতি আব্দুল আহাদ, উত্তর শাহবাজপুর ইউপির সভাপতি আব্দুল খালেক, নিজবাহাদুরপুর ইউপির সদস্য সচিব খায়রুল আলম নুনু, বর্ণি ইউপির সভাপতি জুবায়ের আহমদ প্রমুখ।