Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৫

হবিগঞ্জ সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের (পাওয়ার টিলার) মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ-নবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া (৫০), আলিগঞ্জ গ্রামের শাহেদ মিয়ার শিশু কন্যা সামিয়া (১) ও একই গ্রামের করিম মিয়া (৪০)। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
 
পুলিশ জানায়, সকালে হবিগঞ্জ শহরতলীর অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী অটোরিকশা ও বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.