Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে জাল টাকা চক্রের মূল হোতা মানিক আটক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় গ্রেফতারকৃত পারভিন বেগমের স্বীকারোক্তিতে জাল টাকার ব্যবসায়ী চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ। আটককৃত জাল টাকার ব্যবসায়ী মো.মানিক মিয়া (২৮)। সে কুমিল্লা জেলার লাকসাম থানার সোয়াছনি দিঘিরপাড়া গ্রামের মৃত- রফিক মিয়ার ছেলে। বর্তমানে ফেঞ্চুগঞ্জের পাঠানচক গ্রামে লকুছ মেম্বারের বাড়িতে বসবাস করে।

বুধবার সকালে পাঠানচক গ্রামে লকুছ মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, মানিক মিয়া সিলেটের জাল টাকা সিন্ডিকেটের অন্যতম ব্যবসায়ী। মঙ্গলবার তার সহযোগী পারভিন স্বীকার করে তাকে মানিক মিয়া জাল টাকা দিয়েছিল। পারভিন বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই মোহাম্মদ আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পাঠানচক এলাকা থেকে মানিক মিয়াকে গ্রেফতার করে। আটক মানিক মিয়া জাল টাকার ব্যবসা করে বলে স্বীকার করে।

এই ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, এই চক্রের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.